সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সৈয়দপুর বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ১০০ মিটারের মধ্যে। এ কারণে উড্ডয়নের জন্য স্বাভাবিক দৃষ্টিসীমা না থাকায় উড়োজাহাজগুলো রানওয়েতে অবস্থান করছে। দুপুরের আগে এ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানান এই কর্মকর্তা।
0 Comments